{"product_id":"vteczpjfdoyw","title":"Artham Anartham 2 by Somnath Sengupta [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘অর্থম অনর্থম’ মূলত কর্পোরেটের চার দেওয়ালের মধ্যে চুরি ও আর্থিক প্রতারণার কাহিনীসমূহ, যা কর্পোরেট পৃথিবী , বিশ্বের বাকি অংশের থেকে লুকিয়ে রাখতে পচ্ছন্দ করে। অধিকাংশ কোম্পানি এইসব সংবেদনশীল ঘটনাগুলো নিয়ে বাইরে কিছু বলতে চায়না। সাধারণ মানুষের কাছে এ এক অজানা পৃথিবী। কখনো তাতে যুক্ত থাকেন শীর্ষ কর্পোরেট কর্তা থেকে প্ল্যান্ট ম্যানেজার,  কোম্পানীর ক্যাশিয়ার, অফিস ম্যানেজার বা গুদামখানার দায়িত্বে থাকা কর্মীরা। এই বইয়ের লেখক নিজে পেশায় চার্টার্ড একাউন্টেন্ট এবং তিন দশকের বেশী সময় ধরে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট অডিটর হিসেবে কাজ করছেন ।  পেশাসূত্রে, লেখক নিত্যদিনের কাজে মানুষের লোভের বিভিন্ন বহিঃ প্রকাশ খুব কাছ থেকে দেখেছেন বা এখনো, দেখতে পান মানুষের মুখ ও মুখোশ দুই। যদিও এই গল্পগুলোতে স্থান, পাত্র, নাম পরিবর্তন হয়েছে এবং তাতে মিশে গেছে লেখকের কল্পনাও- তবু দিনের শেষে, ‘ অর্থমনর্থম’আসলে, লেখকের বিগত ৩৬ বছরের নিত্যকার কর্পোরেট অডিটের অভিজ্ঞতা নিয়েই তৈরি। এই বইয়ে, বোঝার সুবিধের জন্য লেখক টেকনিক্যাল দিকগুলোকে যথাসম্ভব সহজভাবে পাঠকদের সামনে উপস্থিত করতে চেষ্টা করেছেন এবং ইংরেজীতে জনপ্রিয় বাণিজ্যিক লব্জগুলোকে ইংরেজিতেই যথাসম্ভব রাখতে চেয়েছেন । বলা বাহুল্য, বাংলা সাহিত্যে এইদিক নিয়ে খুব বেশী কাজ হয়নি।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Smell of Books","offers":[{"title":"Default Title","offer_id":48329575301370,"sku":"VTECZPJFDOYW","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VTECZPJFDOYW.jpg?v=1770577840","url":"https:\/\/versoz.com\/products\/vteczpjfdoyw","provider":"versoz.com","version":"1.0","type":"link"}