{"product_id":"vz1ng2trapkm","title":"Aranya Ghatak by Saikat Mukhopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবক্সা টাইগার রিজার্ভের একটা ছোট অংশ হরিণডুবি বিট। স্বর্গের মতো সুন্দর এই পটভূমিতেই অকস্মাৎ মৃত্যুর তাণ্ডব শুরু হল। বহুদূরের ভুটান পাহাড় থেকে নিখুঁত লক্ষ্যে ছুটে আসা অ্যাসল্ট রাইফেলের বুলেটের আঘাতে একে একে লুটিয়ে পড়তে লাগল টাইগার রিজার্ভের ফরেস্ট গার্ডরা। শুধু তাই নয়, ওখানেই একদিন খুঁজে পাওয়া গেল কোটিপতি মক্ষিরানি বিনতা মেহরার নগ্ন শরীর। কারা এই অলৌকিক হত্যাকারী? রহস্য ভেদ করতে নামেন ফরেস্ট অফিসার প্রমিত ব্যানার্জি এবং নৃতত্ত্বের ছাত্রী দ্যুতি। শেষপর্যন্ত কী খুঁজে পেলেন তারা?\u003cbr\u003e\u003cbr\u003eপাপের শহর জোয়াকিমো। স্মাগলিং, ড্রাগ-কার্টেল, গণিকাপল্লী, জুয়ার ঠেক আর পশুপাচারকারীদের নিরাপদ আশ্রয়। এর শীর্ষে বসে আছে মাফিয়া ডন কুহেন কারো। হঠাৎ কুহেনের কানে আসে এক লুকোনো পথের কথা-যে পথে অনায়াসে ভারতের মাটিতে ড্রাগ পৌঁছে দেওয়া যাবে আর ভারতের বন থেকে লুটে নিয়ে আসা যাবে দুর্লভ পশুপাখি।\u003cbr\u003e\u003cbr\u003eসেই পথের হদিশ পাওয়ার জন্যে কুহেন টোপ বানালো নিষ্পাপ অরণ্যকিশোরী চিমনকে। কিন্তু নিষ্পাপ হলেও চিমন অবলা ছিল না।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eঅরণ্যঘাতকদের বিরুদ্ধে শুরু হল তার একক যুদ্ধ।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eকে জিতবে শেষ অবধি?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eDeep inside the Buxa Tiger Reserve, where the forest should feel untouched and sacred, death arrives with terrifying precision. In the quiet Harindubi area, forest guards begin to fall one after another—killed by assault rifle shots fired from the distant Bhutan hills. And then the case takes an even darker turn: the naked body of billionaire Binita Mehra is found in the wilderness.\u003c\/p\u003e\n\u003cp\u003eWho is hunting in the forest—and why?\u003cbr\u003e\u003cbr\u003eTo crack the mystery, Forest Officer Pramit Banerjee teams up with Dyuti, an anthropology student whose sharp instincts pull her into a world of violence, secrets, and survival. But the deeper they go, the clearer it becomes: this isn’t just murder—it’s a network.\u003cbr\u003e\u003cbr\u003eAcross the border lies Joakimo, a lawless crime hub ruled by smuggling rings, drug cartels, illegal gambling, trafficking, and black-market wildlife trade. At the center of it all sits mafia kingpin Kuhen Karo, who discovers a hidden route that could flood India with drugs—and strip its forests of rare animals and birds.\u003cbr\u003e\u003cbr\u003eTo secure the path, he uses an innocent forest girl, Chimon, as bait. But Chimon is no victim. Alone, fierce, and unbreakable, she launches her own war against the predators destroying her world.\u003cbr\u003e\u003cbr\u003eWritten by Saikat Mukhopadhyay, Aranya Ghatak is a high-stakes crime thriller packed with jungle danger, cartel brutality, investigative suspense, and the deadly intersection of wildlife crime, cross-border smuggling, and murder.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Patra Bharati","offers":[{"title":"Default Title","offer_id":48329564586234,"sku":"VZ1NG2TRAPKM","price":276.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VZ1NG2TRAPKM-1.jpg?v=1769315658","url":"https:\/\/versoz.com\/products\/vz1ng2trapkm","provider":"versoz.com","version":"1.0","type":"link"}